কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের কারণ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আাগুনে হতাহতের ঘটনায় অত্যন্ত বেদনাদায়ক ও ক্ষতি অপূরণীয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
দুপুরে কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন