প্রয়াত নায়ক মান্না অভিনীত সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’ বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। এক ফেসবুক পোস্টে আইস্ক্রিন লিখেছে, বাবার সীমাহীন ভালোবাসা ও এক অমানবিক বাস্তবতার গল্প। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মান্না অভিনীত শেষ সিনেমা মোহাম্মদ হোসেন জেমী নির্মিত ‘হৃদয় থেকে পাওয়া’ এখনই দেখুন আইস্ক্রিনে। সিনেমাটিতে সামাজিক ও মানবিক সম্পর্কের টানাপড়েনের গল্প দেখানো হয়েছে।
ওটিটিতে ‘হৃদয় থেকে পাওয়া’
স্টাফ রিপোর্টার
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
