ইত্যাদি’র নরসিংদী পর্ব পুনঃপ্রচার আজ

ইত্যাদি’র নরসিংদী পর্ব পুনঃপ্রচার আজ

ফন্ট সাইজ:

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছিল নরসিংদীতে। পর্বটি পুনঃপ্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। এবারের পর্বে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকথা নিয়ে থাকছে একটি জমকালো পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজনে মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। নরসিংদীরই কৃতি সন্তান ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’র পরিবেশনায় একটি বিশেষ ফোক-ফিউশনধর্মী গান পরিবেশিত হয়। এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। এর মধ্যে অন্যতমÑ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ‘উয়ারী-বটেশ্বর’ এবং নরসিংদীর সামগ্রিক ইতিহাস-ঐতিহ্য নিয়ে তথ্যচিত্র।

এ ছাড়া, জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকনসহ কলম্বো লেবু নিয়ে ছিল আলাদা আয়োজন। পাশাপাশি জেলার কয়েকজন কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিত্বকে নিয়েও ছিল প্রতিবেদন। মানবিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব চিত্তরঞ্জন মহালদারকে, যিনি অদম্য ইচ্ছাশক্তি দিয়ে জয় করেছেন নিজের শারীরিক সীমাবদ্ধতাকে। অনুষ্ঠানের মাধ্যমে তার এই লড়াইকে সম্মান জানিয়ে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অন্যদিকে, বিদেশি প্রতিবেদন পর্বে দেখানো হয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নের ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’। এ ছাড়াও ছিলÑ নিয়মিত পর্ব এবং সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে তীক্ষè ও তীর্যক নাট্যাংশ। বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পুনঃপ্রচারিত হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন