বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘Au Revoir Madame’ গ্রন্থ প্রকাশিত

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘Au Revoir Madame’ গ্রন্থ প্রকাশিত

ফন্ট সাইজ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ ‘Au Revoir Madame (ও রুভোয়ার মাদাম)’ নামক গ্রন্থ প্রকাশিত হয়েছে। স্থানীয় সময় শনিবার ফান্সের প্যারিসের লা রুস অডিটোরিয়ামে শিল্পী, চিন্তাবিদ ও সমাজকর্মীদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন এলয়েস মার্টিনো (প্রজেক্ট ইনকিউবেশন চিফ, লা রুস), প্যাট্রিসিয়া ক্যারল ম্যানেং’স সানডে (সিইও, পিএম কনসাল্টিং ও মানবাধিকার কর্মী), শিল্পী আন্না পেত্রুসেনকো, মিস্টার ডমিনিক (ফ্যাসিলিটেটর), মিস্টার ম্যাথিউ (ফ্যাসিলিটেটর), মিস্টার প্যাসকেল হজার (অর্গানাইজেশন কনসালট্যান্ট), এলিন জার্ডিন, থিয়েলি ও মিস সোসহ আরও অনেকে।

‘Au Revoir Madame’ গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী আবু জুবায়ের। বইটি বিশ্বব্যাপী অ্যামাজন এবং অন্যান্য আন্তর্জাতিক মার্কেটপ্লেসগুলোতে পাওয়া যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন