সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত ইসলামী বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। শুক্রবার সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম মণি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসে বিএনপি এই (জুলাই সনদ) সনদ বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। এসব দাবি পরাজয়ের প্রতিক্রিয়া।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন) ব্যবস্থা চেয়েছিল। আমেরিকা, ইংল্যান্ড বা আমাদের পাশের দেশ ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশগুলোতেও এই ব্যবস্থা নেই। তারা বলছিল পিআর না দিলে নাকি নির্বাচন হতে দেয়া হবে না। কিন্তু আমরা তখন স্পষ্ট বলেছি, কোনো বিশেষ অযৌক্তিক দাবি বাস্তবায়নের অজুহাতে নির্বাচন আটকে রাখা যাবে না।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এর বিরোধিতা করেনি; বরং কিছু ভিন্নমত দিয়েছে, যা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।
দলের নেতৃত্বের প্রশংসা করে মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি উদাহরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

Minhazur Rahman Khan
২ মাস আগেThe so called "SANGBIDHAN" created about 55 -years ago is of no value in present days smart, progressive and in this era of scientific civilization. This must be ousted and a modern constitution needs to be prepared in line with the spirit of great July revolution and July sonod which was prepared and signed by all political parties including BNP.