‘প্রমাণ ছাড়াই’ প্রেস্তিয়ান্নিকে নিষিদ্ধ করেছে উয়েফা!

‘প্রমাণ ছাড়াই’ প্রেস্তিয়ান্নিকে নিষিদ্ধ করেছে উয়েফা!

ফন্ট সাইজ:

ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী আচরণের অভিযোগে নিষিদ্ধ হওয়া বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি অবশেষে মুখ খুললেন। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লীগ প্লে-অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ তারকার আনা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রেস্তিয়ান্নিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। এবার এ আর্জেন্টাইন তরুণের দাবি, কোনো অকাট্য প্রমাণ ছাড়াই তাকে এই শাস্তি দেয়া হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টেলিফে’-কে দেয়া এক সাক্ষাৎকারে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি কখনওই বর্ণবাদী ছিলাম না এবং ভবিষ্যতেও হবো না। যে কাজ আমি করিনি, সেই অভিযোগে অভিযুক্ত হওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের। আমি এমন কিছু বলিনি, অথচ তারা প্রমাণ ছাড়াই আমাকে শাস্তি দিলো।’ এই নিষেধাজ্ঞার কারণে অল হোয়াইটদের বিপক্ষে দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামা হয়নি প্রেস্তিয়ান্নির। ম্যাচটিতে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় পর্তুগিজ ক্লাব বেনফিকা। উয়েফা জানিয়েছে, উক্ত ঘটনার তদন্ত এখনও চলছে। তবে প্রেস্তিয়ান্নির ক্লাব শুরু থেকেই তার পাশে আছে এবং ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত কুৎসা’ হিসেবে অভিহিত করেছে।

ক্লাব ও কোচ জোসে মরিনহোর সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেস্তিয়ান্নি আরও বলেন, ‘ক্লাব এবং সতীর্থরা উভয়েই আমাকে পর্দার আড়ালে (ব্যক্তিগতভাবে) সমর্থন জুগিয়েছেন। মরিনহো একজন অসাধারণ মানুষ। সবকিছু পরিষ্কার করার জন্য আমি তার এবং আমার সতীর্থদের সঙ্গে কথা বলেছি।’
সব বিতর্ক পেছনে ফেলে বর্তমানে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা করতে মনোযোগী প্রেস্তিয়ান্নি। গত নভেম্বরে বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে অভিষেক হওয়া এই তারকা মার্চ উইন্ডোতে মাঠে না নামলেও, আসন্ন বিশ্বকাপে খেলার স্বপ্ন বুনছেন। তার ভাষায়, ‘আমি প্রতিদিন পরিশ্রম করছি, যাতে লিওনেল স্কালোনির স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করতে পারি।’

BAD MOUTH

২ মাস আগে

জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি তাকে সন্ন্যাসী বলেছে। পাশ্চাত্য সভ্যতায় কালো মানুষকে বানর বলা হয়। জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি monk'ey শব্দ থেকে শেষ দুটি বর্ণমালা বাদ দিয়ে তাকে 'সন্ন্যাসী' বলে ডাকে।

মন্তব্য করুন