সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি ও চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজিও। শুক্রবার ঢাকার বাজারে দেখা গেছে এমন চিত্র।
কাঁচা বাজারগুলো ঘুরে দেখা যায়, ৩০-৫০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪৩০-৪৫০ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা।
সরবরাহ সংকটের অভিযোগ তুলে সব ধরনের চালের কেজিতে বেড়েছে ৫-৭ টাকা। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল।
বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজিও। বেশিরভাগ সবজি মিলছে ৭০-১০০ টাকায়। প্রতি কেজি পটল ৮০ টাকা, মরিচ ১২০, উচ্ছে ১০০, বরবটি ১০০, ঢ়েরস ৮০ টাকা, লেবু প্রতি হালি ৫০-৬০, টমেটো ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দাম বেড়েছে, চাল-মুরগিরও উর্ধ্বমুখী
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ১১ঃ৪৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
