নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আনচেলোত্তি

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আনচেলোত্তি

ফন্ট সাইজ:

যা রটে তা কিছু তো বটে। তেমন কিছু হলে সত্যিই বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমার জুনিয়রের! ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি তার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রায় গুছিয়ে ফেলেছেন। সেখানে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমার!

ইএসপিএন-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আনচেলোত্তি ইতোমধ্যে ২৪ জন খেলোয়াড়কে নিশ্চিত করে ফেলেছেন। সেই তালিকায় নেইমার অনুপস্থিত। সেলেসাও বস ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অবস্থান শুরু থেকেই পরিষ্কার ছিল। জাতীয় দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট হতে হবে। তবে মাংসপেশির চোট ও ম্যাচ ফিটনেসের অভাবে সান্তোসের এই আইকনিক ফরোয়ার্ডকে ছাড়াই উত্তর আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনচেলোত্তি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন