পরিচালক উৎসব মুখার্জি নিখোঁজ

পরিচালক উৎসব মুখার্জি নিখোঁজ

ফন্ট সাইজ:

টালিউড বিনোদন জগতে যেন একের পর এক দুঃসংবাদই ভেসে আসছে। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়ে পুরো ইন্ডাস্ট্রি। এরই মধ্যে ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে গেছেন সুদীপ্তা ও বিদিশাও।
এবার নতুন করে উদ্বেগ ছড়িয়েছে প্রখ্যাত চিত্রনাট্যকার ও পরিচালক উৎসব মুখার্জির নিখোঁজ হওয়ার খবরে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের কাজে বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমকে জানান, দুপুরে সর্বশেষ যখন তাদের কথা হয়, তখন উৎসব ব্যাংকের ভেতরেই ছিলেন।


এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, যা এখনো চালু হয়নি।‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ভবিষ্যতের ভূত’ সিনেমার গল্পকার হিসেবে পরিচিত উৎসব মুখার্জির হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন