এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হলো বাংলাদেশের। ফিফার হালনাগাদ করা তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৮১তম। র্যাঙ্কিংয়ের রদবদলে ধাক্কা খেয়েছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।
র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের দুর্দান্ত ফর্মের ওপর ভর করে দুই ধাপ এগিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে ফরাসিরা। সাম্প্রতিক ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর সুবাদে স্পেনকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে তারা। অন্যদিকে শীর্ষস্থান হারিয়ে এক ধাপ নিচে অর্থাৎ দুই নম্বরে নেমে গেছে স্পেন। এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান দুই থেকে তিনে নেমে গেছে। লাতিন আমেরিকান আরেক পরাশক্তি ব্রাজিল পিছিয়েছে। পাঁচ থেকে নেমে এখন ছয় নম্বরে তারা। শীর্ষ পাঁচের চতুর্থ স্থানটি ধরে রেখেছে ইংল্যান্ড। তবে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ছয় নম্বরে থাকা ব্রাজিলের পরের চার স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।
ফিফা র্যাঙ্কিংয়ে একধাপ পেছালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
