দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায়ের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে। কোলাহল কমিউনিকেশনের প্ল্যাটফরমের জন্য নির্মিত অনুষ্ঠানটির নাম ‘অনিমার গানঘর’। অনুষ্ঠানে মূলত শিল্পী কথা বলবেন সংস্কৃতি জগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে। অনিমা রায় বলেন, সংগীত নিয়েই যেহেতু আমার আজীবনের পথচলা। তানভীর বললো গানের মানুষদের নিয়ে একটা আড্ডা আলাপের আর্কাইভ থাকুক। আমারও তাই মনে হলো। সেই ভাবনা থেকেই আমার নিজস্ব গানঘরে সংগীত ও সংস্কৃতি অঙ্গনের গুণী মানুষদের সঙ্গে একটা আড্ডা আলাপের চিন্তা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানটি ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যাপ্তির। ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সৌজন্যে এটি নির্মাণ করছেন তানভীর তারেক। এরইমধ্যে অনুষ্ঠানের বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে। এসব পর্বে অনিমার গানঘরে অতিথি হয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব এবং গায়িকা ঐশী। সপ্তাহের শুক্রবার রাত ১০টায় কোলাহলের অফিসিয়াল পেজ, তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট পাঁচটি প্ল্যাটফরমে অনুষ্ঠানটি অবমুক্ত করা হবে। আজ রাত ১০টায় এর প্রথম পর্ব প্রচার হবে। এ পর্বের অতিথি হিসেবে থাকবেন তানভীর আলম সজীব।
আসছে ‘অনিমার গানঘর’
স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
