গ্রেপ্তারের একদিন পরেই গায়ক জাহিদের জামিন

ইডেন কলেজ ছাত্রীকে যৌন নিপীড়ন

গ্রেপ্তারের একদিন পরেই গায়ক জাহিদের জামিন

ফন্ট সাইজ:

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে গায়ক জাহিদের জামিন মঞ্জুর করেন।

এদিন জাহিদ অন্তুর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অপরদিকে বাদীপক্ষে আইনজীবী জসীম উদ্দিন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামী ধার্য দিন ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছে আদালত। মামলার বাদীও আদালতে হাজির হয়ে জামিনের বিরোধিতা করেন ।

গত মঙ্গলবার রাতে যৌন নিপীড়নের অভিযোগ এনে ওই ছাত্রী মামলা দায়ের করেন। বুধবার সকালে গুলশান অ্যাভেনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ তাকে আদালতে পাঠায়। সেদিন আদালত তাকে কারাগারে পাঠায়।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রীর ভাষ্য। মামলায় আরও বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যায় তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রী জাহিদের গুলশানের বাসায় যান। সেখানে জাহিদ বাদীকে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থী। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

সত্যবাদী

২ মাস আগে

সম্পর্ক নাকি আগেই শেষ, তারপর আবার যোগাযোগও বন্ধ। অতঃপর হোয়াটসাপের এক কল পেয়েই ছেলেটার কাছে ছুটে গেলো মেয়েটা। আর ছেলেটাও এতদিন পর মেয়েটাকে একান্তে পেয়ে মারামারি করলো? মেয়েটার জখম আবার এরই মধ্যে শুকিয়েও গেলো? আদালতপাড়া ছেড়ে বিচারকদের এখন সিসিক্যামেরায় ঢুকে বিচারকার্য চালাতে হবে , নাহলে অযথা সময় নষ্ট।

মন্তব্য করুন