সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীনের পদত্যাগ

সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীনের পদত্যাগ

ফন্ট সাইজ:

সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। মুজাহিদুল ইসলাম শাহীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮শে আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং তার ওপর অর্পিত দায়িত্ব সেই সময় থেকে যথাযথভাবে পালন করেছেন। বর্তমানে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন।


Md Abul Bashar

২ মাস আগে

এনসিপির সদস্য বলতে কেউ নাই।এরা সবাই জামাত শিবিরের গুপ্ত সদস্য।

মন্তব্য করুন