রাজধানীসহ সারা দেশের দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি–সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে এ সিদ্ধান্ত নিয়েছেন দোকানমালিকেরা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় জ্বালানি–সংকটের কারণে দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এ সরকারকে সহযোগিতার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়।
দোকান মালিক সমিতির ঘোষণা
সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ হবে
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ১ঃ১৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আরিফ
২ মাস আগেখুব ভালো সিদ্ধান্ত। সব সময়ের জন্য হলে আরো ভালো হয়। রাত জাগার কারনে মানুষের ইবাদাত-বন্দেগী, সুস্বাস্থ্য ইত্যাদি নষ্ট হচ্ছে। সকাল ৭ টা থেকে রাত ৮ টার মধ্যে অফিস, স্কুল, দোকান ইত্যাদি সবই করা সম্ভব।