ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে কাড়াহা মোড় সংলগ্ন স্থানে পপি ট্রেডার্স নামীয় একটি মিনি ফিলিং স্টেশনে অভিযানে এই পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়। অভিযানে ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুত পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। এ ছাড়া ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম ও থানা পুলিশ সহযোগিতা করেন। জানা যায়, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান বিগত এক মাস আগে জ্বালানিগুলো মজুত করে তার মিনি ফিলিং স্টেশনটি পুরোপুরি বন্ধ রেখেছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত জ্বালানিগুলো জনস্বার্থে অন্যান্য চলমান ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হবে।
ফুলপুরে বিপুল পরিমাণ পেট্রোল-ডিজেল জব্দ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
