ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পিয়াজ তোলার সময় আকস্মিক বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) এবং সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)। জানা যায়, দুপুরে খড়িবাড়িয়া গ্রামের মাঠে একদল কৃষক পিয়াজ তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে ৫ জন গুরুতর আহত হন। গ্রামবাসী দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু ও সমীরকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় খড়িবাড়িয়া গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
