মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগীদের খোঁজখবর নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার দুপুরে মন্ত্রী তার নিজের গ্রামের ৯০ বছরের বৃদ্ধ মো. চাঁদ মিয়াকে দেখতে হাসপাতালের সিসিইউতে ছুটে যান। সেখানে কিছু সময় রোগীর পাশে থাকেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ ছাড়া, সিসিইউতে ভর্তি আরও কয়েকজন রোগীর খোঁজখবর নেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মো. আব্দুল করিম ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন। রোগীর স্বজনরা বলেন, আফরোজা খানম রিতা মন্ত্রী হয়েও শত কর্মব্যস্ততার মাঝে হাসপাতালে ছুটে এসে রোগীদের খোঁজখবর নিয়েছেন। আমরা রোগীর স্বজনরা অভিভূত এবং কৃতজ্ঞ। এর আগে রিতা মুন্নু সিটিতে সমাহিত তার মমতাময়ী মাতা হুরন নাহার রশিদের কবর জিয়ারত করেন।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের পাশে রিতা
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
