বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। তার কাছে মানুষের প্রত্যাশা অনেক। তিনি একাধারে প্রফেশনাল এবং ব্যবসায়ী। তবে, আমার মতে, শুধুমাত্র প্রফেশনাল হওয়ার চেয়ে একজন সফল ব্যবসায়ী হওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং এবং বাস্তবমুখী অভিজ্ঞতার পরিচায়ক। গভর্নর হওয়ার আগে তিনি গার্মেন্টস ম্যানুফেকচারিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান ভালো করেছেন, কারণ ফাইন্যান্স এবং অর্থ দুটোই ভালোভাবে বুঝতেন। নতুন গভর্নর যেহেতু ব্যবসায়ী সেহেতু তিনি আমাদের বর্তমান ব্যবসার অবস্থা সম্পর্কে অবগত।
বর্তমানে অনেক বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান নানা সংকটে রয়েছে। সেলস প্রোসিডের সঙ্গে ব্যাংকের ইন্সটলমেন্টের মিল নেই বলা যায়। ওই ব্যাংকগুলো ভালো নেই। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেকগুলো বড় বড় কারখানা বন্ধ হয়ে গেছে। এতে ডলার দিয়ে কেনা মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, অনেক শ্রমিক চাকরিও হারিয়েছে। অনেক উদ্যোক্তা ঋণ খেলাপি হয়ে পড়েছেন। অথচ এসব কারখানা চালু থাকলে সংশ্লিষ্ট সবাই উপকৃত হতো এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হতো যা বর্তমান সরকারের “সবার আগে বাংলাদেশ” স্লোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিগত ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষকে ভালোভাবে চলার জন্য বিভিন্ন অনৈতিক কাজের সুযোগ দিয়েছে। এদের কেউ কেউ এখন ‘আগেই ভালো ছিলাম- এমন কথা বলছে। কারণ তারা এখন আর অনৈতিক সুবিধা নিতে পারছে না।
এজন্য আমার ব্যক্তিগত মতামত- বড় বড় কারখানা বন্ধ না রেখে চালু করে, সেগুলো নিয়ম নীতির মধ্যে আনা যেতে পারে। আগের গভর্নরের মিডিয়ায় কিছু মন্তব্য এবং ব্যাংকের রেটিং সংক্রান্ত বক্তব্যের কারণে কিছু ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বর্তমান গভর্নর দায়িত্ব নেয়ার পর থেকে এ ধরনের পরিস্থিতি দেখা যায়নি। ব্যাংকিং খাত শক্তিশালী থাকলে দেশের সামগ্রিক অর্থনীতি সুদৃঢ় থাকবে এটাই বাস্তবতা। সাধারণ মানুষের প্রত্যাশা খুবই অল্প, পরিবার নিয়ে দু’বেলা ঠিকমতো খেতে পারলে তারা খুশি।
ইরান যুদ্ধের কারণে রেমিট্যান্স আয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আশা করি, এই যুদ্ধ দ্রুত শেষ হবে এবং বৈদেশিক আয়ের প্রবাহ স্বাভাবিক হবে। সরকার এবং নতুন গভর্নর নতুন বাস্তবায়ন পরিকল্পনা সাজাবেন যাতে করে পরিস্থিতির উন্নতি হয়। মানুষ স্বস্তি পায় এবং স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে।
গভর্নর
নতুন গভর্নরের কাছে প্রত্যাশা
মো. গোলাম কিবরিয়া
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

দেওয়ান শফিকুল ইসলাম
২ মাস আগেসময়োপোযোগী চমৎকার লেখা।
Lincoln
২ মাস আগেসময়োপোযোগী, লেখা,
আশা করি নতুন গভর্নর অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য যুগোপযুগী সিদ্ধান্ত গ্রহণ করবেন।