আইসিসির মে মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার—মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই বিশ্বমঞ্চে মনোনয়ন পেয়েছেন তারা। বাংলাদেশিদের সঙ্গে মে মাসের সেরা হওয়ার দৌড়ে লড়াই করছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং ঐরি।
ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ক্ষেত্রে বল হাতে দারুণ নেপুণ্য দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই টেস্টের সিরিজে মাত্র ১৯.৬১ গড়ে সর্বোচ্চ ১৩টি উইকেট শিকার করেন তিনি। বিশেষ করে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২০ রান খরচায় ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনে ধস নামান এই স্পিনার। অন্যদিকে, ব্যাট হাতে দারুণ পারফর্ করে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জেতেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দুই টেস্টের চার ইনিংসে ৬৩.২৫ দুর্দান্ত গড়ে তিনি করেন ২৩৫ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মুখে খেলা ১৩৭ রানের মহাকাব্যিক ইনিংসটি বাংলাদেশের সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল।
বাংলাদেশি দুই তারকার সঙ্গে লড়াইয়ে থাকা নেপালের দীপেন্দ্র সিং ঐরি মূলত কীর্তিপুরে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ লিগ-টু-এর ম্যাচগুলোতে আলো ছড়িয়ে মনোনয়ন পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে একটি দৃষ্টিনন্দন সেঞ্চুরিসহ মে মাসে ৬ ওয়ানডেতে ৪৯.৮০ গড় ও ১১০.৬৬ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেন তিনি। শুধু ব্যাটিংয়েই নয়, বল হাতেও সমান কার্যকর থেকে শিকার করেছেন ৮টি উইকেট।
পুরুষদের পাশাপাশি মে মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে আইসিসি। নারী বিভাগে মাসসেরার মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের গতিময় পেসার লরেন বেল, পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার ম্যাডি গ্রিন।
আইসিসির মাসসেরার দৌড়ে দুই বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১০ জুন (বুধবার), ২০২৬, ৮ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
