ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আইআরজিসির

ফন্ট সাইজ:

ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের একটি যুদ্ধবিমানকে আঘাত করে ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’র উদ্ধৃত করে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে ইরানের আকাশসীমায় অভিযান চালানো একটি ইসরাইলি যুদ্ধবিমানকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়। চলমান যুদ্ধে এটি তৃতীয়বারের মতো এমন ঘটনার দাবি করল আইআরজিসি। এর আগে ইসরাইলের সামরিক বাহিনী স্বীকার করেছিল যে, তাদের একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলির মুখে পড়েছিল। তবে তাদের দাবি, বিমানটি হুমকি শনাক্ত করে এবং কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী মিশন সম্পন্ন করে। আইআরজিসির দাবি অনুযায়ী, এই যুদ্ধের সময় ইরানের আকাশসীমায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ২০০টির বেশি আকাশযানকে আঘাত করেছে। এর মধ্যে রয়েছে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং যুদ্ধবিমান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন