পূর্ব ভারতের একমাত্র বৃহৎ ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান Tandhan Denim ঢাকার আইসিসিবি-তে অনুষ্ঠিত Bangladesh Denim Expo 20th Edition-এর ২০তম আসরে সফলভাবে অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি এ অংশগ্রহণের মাধ্যমে উদ্ভাবন, টেকসই উৎপাদন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
প্রদর্শনীতে তানধান ডেনিমের কান্ট্রি হেড Shakirul Khan কোম্পানির প্রদর্শনী থিম “Connected by Distance, Driven by Denim” তুলে ধরেন।
তিনি বলেন “আমাদের কারখানা কলকাতায় অবস্থিত, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস উৎপাদন কেন্দ্র বাংলাদেশের খুব কাছাকাছি। এই ভৌগোলিক সুবিধার কারণে আমরা দ্রুত ডেলিভারি ও নির্ভরযোগ্য সাপ্লাই চেইন সেবা দিতে সক্ষম হচ্ছি।”
তানধান ডেনিমের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ২ কোটি (২০ মিলিয়ন) মিটার ডেনিম ফ্যাব্রিকস । প্রতিষ্ঠানটির কারখানায় আধুনিক Zero Liquid Discharge (ZLD) প্ল্যান্ট রয়েছে, যা প্রতিদিন প্রায় ১০ লাখ লিটার পানি পুনর্ব্যবহার করে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তানধান ডেনিম, তিন দশকের পুরোনো শিল্পগোষ্ঠী Tandhan Group-এর একটি অংশ। যদিও এটি গ্রুপটির তুলনামূলক নতুন উদ্যোগ, তবুও অল্প সময়েই এটি অন্যতম সম্ভাবনাময় ও দ্রুতবর্ধনশীল ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বাজারের গুরুত্ব তুলে ধরে তানধান ডেনিমের ভাইস প্রেসিডেন্ট Nishant Giri বলেন,
“বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। এই প্রদর্শনীতে উপস্থাপিত পণ্যসমূহ আমাদের ডেনিম ফ্যাব্রিকের বৈচিত্র এবং বিভিন্ন ক্রেতার চাহিদা পূরণের সক্ষমতা তুলে ধরেছে।”
প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ও উদ্ভাবনী ডেনিম ফ্যাব্রিকের বিভিন্ন সমারোহ উপস্থাপন করে, যা বৈশ্বিক ফ্যাশন শিল্পের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্যোগ টেকসই ও দায়িত্বশীল উৎপাদনের প্রতি তানধান ডেনিমের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
“Built with Purpose” দর্শনকে সামনে রেখে তানধান ডেনিম ক্রমাগতভাবে উচ্চমানের, উদ্ভাবনী এবং বহুমুখী ডেনিম ফ্যাব্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ডেনিম এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতে টেকসই ও উদ্ভাবনী প্রবৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
