পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। টেলিফোন কলে তাকে এই শুভেচ্ছা জানান শেহবাজ শরিফ। বার্তা সংস্থা এপিপি এক্সে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, দুই নেতার মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ এই কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেন যে, পাকিস্তান সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় দুই নেতা দক্ষিণ এশিয়া অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। তারা মতভেদ ও বিরোধ নিষ্পত্তির জন্য সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পথ অনুসরণের ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২১ মার্চ (শনিবার), ২০২৬, ১১ঃ০৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
