সুইজারল্যান্ড চলমান ইরান যুদ্ধকে ঘিরে তাদের নিরপেক্ষতার নীতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানির অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে। শুক্রবার এক বিবৃতিতে সুইস সরকার জানায়, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে জড়িত দেশগুলোর কাছে যুদ্ধ সামগ্রী রপ্তানি এই সংঘাত চলাকালীন অনুমোদন করা যাবে না।
সরকার আরও জানায়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে যুদ্ধ সামগ্রী রপ্তানির অনুমোদন দেয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তের মাধ্যমে সুইজারল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতি বজায় রাখতে চায়। সূত্র আল জাজিরা
