Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
লাদাখে নতুন করে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন - MZamin

লাদাখে নতুন করে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন

ফন্ট সাইজ:

ভারতের লাদাখে নতুন করে অশান্তি তৈরি হয়েছে। দীর্ঘ ছয় মাস যোধপুর কারাগারে বন্দি থাকার পর কয়েক দিন আগেই মুক্তি পেয়েছেন রামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ তথা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি লাদাখের রাজ্যের মর্যাদার 
দাবিতে ইন্ধন দিয়েছিলেন। এবার সোনমের মুক্তির পর নতুন করে অশান্তি শুরু হয়েছে।
লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন লাদাখের ‌মানুষ। সোমবার থেকেই রাজধানী লেহ্‌-সহ বিভিন্ন জনপদে হাজার হাজার মানুষ পথে নেমেছেন। ঠিক যেমনটা দেখা গিয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে। লাদাখে নতুন করে অশান্তির আবহে সোনম ওয়াংচুক দাবি করেছেন, আলোচনার মাধ্যমে উন্নয়নের সমস্যা নিরসনের বিষয়ে তিনি আশাবাদী। উল্লেখ্য,লাদাখের দুটি প্রতিনিধি সংস্থা অ্যাপেক্স বডি লেহ্ (এবিএল) এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর তরফে ১৫ সদস্যের ‘হাই পাওয়ার্ড কমিটি’ ষষ্ঠ তফসিল-সহ পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে।