ইরানে হামলার হুমকি সৌদি আরবের

ইরানে হামলার হুমকি সৌদি আরবের

ফন্ট সাইজ:

ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব- বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন তিনি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার ‘প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা’ করছে। সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না; বরং উল্টো এ চাপ তাদের (ইরান) ওপরই ফিরে আসবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার আমাদের রয়েছে।’


সৈয়দ আনোয়ার

২ মাস আগে

কেন যেন মনে হচ্ছে সৌদি আরব কৌশল করছে, শেষ পর্যন্ত তারা কি করে সেটা দেখতে হবে। এটা সৌদি আরব ভাল করেই জানে কোন ভাবে তাদের যুদ্ধে জরিয়ে দিতে পারলে আমেরিকা যুদ্ধ থেকে সরে যাবে এবং এই মূহুর্তে সেই পথ সৌদি আরব খুঁজছে।

হামিম

২ মাস আগে

আমাদের প্রানপ্রিয় নবীজির জন্মস্থান বলে আর আল্লাহর ঘর আছে বিধায় সারা বিশ্বের মানুষ মর্যাদা দেয় আর আল্লাহর বিশেষ কৃপায় ধনসম্পদে ভরপুর এ দেশ না হলে বর্তমানে কাফের রা মুসলিম বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ নিশ্চই সৌদির এই কাফেরদের বিচার করবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন।

Andalib

২ মাস আগে

সৌদি আরবের উচিত ইরানের পাশে দাঁড়ানো।‌ ইরান ও আরব দেশগুলোর শক্তিশালী ঐক্যই পারে এ্ অঞ্চলে আমেরিকা ও ইসরাইলের প্রভাবের রাস টেনে ধরতে।
মনে রাখতে হবে আমেরিকা সবসময়ই ইসলামের প্রধান শত্রু।‌ আমেরিকার সাথে আরব দেশগুলোর ঘনিষ্ঠতা মুসলিম উম্মাকে‌
বিভক্ত করছে যেটা কখনোই কাম্য নয়।

মোহাম্মদ মোহসিন আলী

২ মাস আগে

আরো একটু ধৈর্য ধারণ করুন। তাড়াহুড়া করবেন না।

Jahangir Alam

২ মাস আগে

ইরান প্রতিবেশিদের উপর আক্রমণ করে অন্যায় করছে।ইরানের বোমার আঘাতে অনেক বাংলাদেশি নিহত হয়েছে।ইরানের বাড়াবাড়ি কারণে তারা একঘরে হয়ে পড়েছে।

মন্তব্য করুন