গোয়েন্দা মন্ত্রীর হত্যার বিষয়টি নিশ্চিত করলো ইরান

গোয়েন্দা মন্ত্রীর হত্যার বিষয়টি নিশ্চিত করলো ইরান

ফন্ট সাইজ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে, দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। ইসরাইলের দাবি করার কয়েক ঘণ্টা পর তিনি এই তথ্য নিশ্চিত করেন।

পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে ইসরাইল জানায়, তারা রাতভর চালানো এক হামলায় খতিবকে হত্যা করেছে। এই ঘটনাকে চলমান ইরান-ইসরাইল সংঘাতের বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ইসরাইলের ধারাবাহিক হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার মৃত্যু হয়েছে, যা অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: আল জাজিরা।

MD Khan

২ মাস আগে

ইরানের প্রতিশোধ হবে ভয়ংকর ইনশাআল্লাহ

মন্তব্য করুন