সংগীতের তিন যুগে রবি চৌধুরী

সংগীতের তিন যুগে রবি চৌধুরী

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। আজ থেকে প্রায় তিন যুগ আগে সেলেক্স’ থেকে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশের পরই তিনি সংগীতশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা পান। এরপর থেকে আজ অবধি ৬৫টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। নব্বই দশকের শুরু থেকে আজ অবধি শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় একজন রবি চৌধুরী। এদিকে আজ থেকে ১১ বছর আগে তিনি নার্গিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন। আবারো ১১ বছর পর তিনি একই পরিচালকের ‘জাত’ সিনেমার সংগীত পরিচালনা করতে যাচ্ছেন। ক’দিন আগেই লন্ডনে স্টেজ শো করে দেশে ফিরেছেন তিনি।

আগামী ১৭ই ডিসেম্বর তার জন্মদিন। নানান প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, আমার একান্ত অধ্যবসায়, চেষ্টা এবং শ্রোতা দর্শকের ভালোবাসাই আমাকে আজকের রবি চৌধুরীতে পরিণত করেছে। অবশ্যই মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞ সেলেক্স’র কর্ণধার মুরাদ ভাইয়ের কাছে। তার কাছে আমি সেই সময় আমার লেখা ও সুর করা আমি আজ জেনে গেছি এবং বেদনার সবটুকু আমাকে দিয়ে গান দু’টি নিয়ে যাওয়ার পর তিনিই আমাকে প্রেম দাও অ্যালবামটি করার সুযোগ দেন।

সেই সময় এই অ্যালবামটি ১০ কোটি
টাকা ব্যবসা করেছিল। পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাকে গানে যারা তালিম দিয়েছেন। ১৯৯৫ সালের ৭ই এপ্রিল মুক্তিপ্রাপ্ত নাদিম মাহমুদ পরিচালিত ‘আন্দোলন’ সিনেমায় প্রথম প্লে-ব্যাক করেন তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে। গানটি ছিল ‘মরেছি মরেছি প্রেমে যে পড়েছি’। পর্দায় লিপসিং করেছিলেন বাপ্পারাজ ও নিশি।