সামিনা গাইলেন বুলবুলের সুরে

সামিনা গাইলেন বুলবুলের সুরে

ফন্ট সাইজ:

দেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। বেশ বেছে বেছে গান করে থাকেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘যখন আমি থাকবো না গো’ শিরোনামের গানটির কথা লিখেছেন মাহবুবুল খালিদ। গানটির সুরারোপ করেছেন প্রয়াত প্রখ্যাত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সম্প্রতি গানটির সংগীতচিত্র প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। একই নামের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে গানটির অডিও।