চলচ্চিত্রে শাহ আলম সরকার  চলচ্চিত্রে শাহ আলম সরকার

চলচ্চিত্রে শাহ আলম সরকার চলচ্চিত্রে শাহ আলম সরকার

ফন্ট সাইজ:

গানের শাহ আলম সরকার এবার হাজির হচ্ছেন বড় পর্দায়। বাউল গানের পাশাপাশি গান লেখা ও সুর সৃষ্টিতে পরিচিত এই শিল্পী প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জানোয়ার (দ্য বিস্ট)’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে তার। শাহ আলম সরকার বলেন, সিনেমাটির গল্প আমার নিজের লেখা। গল্পের ভাবনা থেকেই চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হয়েছি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন এই বাউলশিল্পী। সিনেমার জন্য একাধিক গান লেখা ও সুর করার দায়িত্বও পালন করেছেন তিনি। অভিনয়ে যুক্ত হওয়া প্রসঙ্গে শাহ আলম সরকার বলেন, লেখালেখির পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। সবমিলিয়ে সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী।

জানা গেছে, ২০২১ সালে ‘জানোয়ার’ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে গল্পের গুরুত্বপূর্ণ অংশে দেশি রাস্তার কুকুরের উপস্থিতি না থাকায় নির্মাণকাজে বাধা তৈরি হয়। গল্পের প্রায় ৭০ শতাংশ দৃশ্যে এসব কুকুরের প্রয়োজন ছিল। প্রশিক্ষিত দেশি কুকুর না পাওয়ায় একপর্যায়ে কাজ বন্ধ রাখতে হয়। পরে তরুণ নির্মাতা জাহিদ জুয়েলের উদ্যোগে নতুন করে সিনেমাটির কাজ শুরু হয়। ১৯৬৫ থেকে ১৯৯০ সালের সময়কাল নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভিএফএক্স প্রযুক্তির সহায়তায় তুলে ধরা হচ্ছে পুরনো সময়ের দৃশ্য। সিনেমাটিতে চার নবাগতসহ অভিনয় করছেন ১৫০ জন। কাহিনী ও সংলাপ লিখেছেন শাহ আলম সরকার ও আবদুল আজিজ। প্রযোজনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।