দীর্ঘ অভিনয় জীবনে এবার ভিন্ন এক স্বীকৃতি যুক্ত হলো অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার অর্জনের ঝুলিতে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’। শনিবার রাজধানীর বেইলি রোডে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পূর্ণিমা। একই অনুষ্ঠানে আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিমসহ আরও ৬ অভিনয়শিল্পীকে সম্মাননা দেয়া হয়েছে।
বিশেষ সম্মাননা পেলেন পূর্ণিমা
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
