নতুন গানে চৈতী মুৎসুদ্দী

নতুন গানে চৈতী মুৎসুদ্দী

ফন্ট সাইজ:

চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী চৈতী মুৎসুদ্দী গাইলেন নতুন একটি গান। গানটি লিখেছেন ছড়াকার-গীতিকার ইমরান পরশ। ‘আমার মন পোড়ানো বিকেল তুমি উদাস চোখে দেখো’ এমন কথার গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু। গতকাল বিটিভি’র সংগীতা অনুষ্ঠানের জন্য গানটির রেকর্ডিং হয়েছে। গানটি প্রসঙ্গে চৈতী মুৎসুদ্দী বলেন, গানটির কথায় কাব্যিকতা আছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।