বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করতে নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন ‘ধুরন্ধর’ অভিনেত্রী সারা অর্জুন। এবার প্রথমবারের মতো যশরাজ ফিল্মসের সিনেমায় দেখা যাবে তাকে। মানীশ শর্মার পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সংগীতনির্ভর প্রেমের সিনেমায় অভিনয় করবেন তিনি। ২০২৭ সালের জানুয়ারিতে পাঞ্জাবে শুরু হবে সিনেমাটির শুটিং। ইতিমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এর মধ্যদিয়ে রোমান্টিক ঘরানার চলচ্চিত্র নির্মাণে ফিরছেন ‘টাইগার ৩’ পরিচালক মানীশ শর্মা।
প্রেমের গল্পে সারা অর্জুন
বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
