মক্কা চুক্তির প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান। সৌদিগামী সেনাসদস্যদের বিদায় জানাতে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। রোববার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই সেনা মোতায়েন সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও পবিত্র মক্কা শরীফের পবিত্রতা রক্ষায় পাকিস্তানের অটল অঙ্গীকারের প্রতিফলন। নির্ধারিত চুক্তির আওতায় পাকিস্তানি সেনারা সৌদি ভূখণ্ডে দায়িত্ব পালন করবেন এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহায়তা করবেন।
উল্লেখ্য, গত জুলাই থেকে সৌদি আরবের শহর ও তেল স্থাপনায় হুতি গোষ্ঠীর হামলার প্রেক্ষাপটে ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠক অনুষ্ঠিত হওয়ার একদিন পরই এই সেনা পাঠানোর খবর এলো।
