টেকভাইটাল সিস্টেমস লিমিটেড জাতীয় সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতায় শেষ হয়েছে। পুরুষ বিভাগে নূরে আলম এবং নারী বিভাগে রাফিয়া হয়েছেন আসরের সেরা ভারোত্তোলক। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের ভারোত্তোলকেরা অংশ নেন। পুরুষ বিভাগে ৫৬ কেজি ওজন শ্রেণিতে ১৮৮ কেজি তুলে সেরা হন নূরে আলম। তিনি আজহার একাডেমি ভারোত্তোলন ক্লাব, কিশোরগঞ্জের প্রতিনিধিত্ব করেন। ৬০ কেজি শ্রেণিতে ১৮৭ কেজি তুলে দ্বিতীয় হন রাজশাহী ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের মো. রাব্বি। ৬৫ কেজিতে ২০১ কেজি তুলে প্রথম হন ইভান। ৭০ কেজিতে ২১৫ কেজি তুলে সেরা হন আরিফুল। এ ছাড়া ৭৫ কেজিতে রৌফ মিয়া ২১০ কেজি, ৮৫ কেজিতে শিশির ২২৬ কেজি, ৯৫ কেজিতে জম জম ২২৯ কেজি এবং ১১০ কেজিতে আরিফ আহমেদ ২১৬ কেজি তুলে নিজ নিজ ওজন শ্রেণিতে প্রথম হন। ১১০ কেজির বেশি ওজন শ্রেণিতে ২৩০ কেজি তুলে সেরা হন নিশান।
নারী বিভাগে ৪৯ কেজি ওজন শ্রেণিতে ১২৮ কেজি তুলে প্রথম হন অনন্যা রায়। ৫৩ কেজিতে সীমা রায় ১৩০ কেজি, ৫৭ কেজিতে ঝুমই ১০৮ কেজি, ৬১ কেজিতে আফসানা আঁখি ১৩৩ কেজি এবং ৬৯ কেজিতে শামী সুলতানা ১৩১ কেজি তুলে শীর্ষস্থান অর্জন করেন। ৭৭ কেজিতে জয়তুন নেসা ১২২ কেজি এবং ৮৬ কেজিতে রাফিয়া সুলতানা ১১২ কেজি তুলে প্রথম হন। ৮৬ কেজির বেশি ওজন শ্রেণিতে মুরছালিন আক্তার ৯৭ কেজি তুলে সেরা হন। দলগত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র। প্রথম রানার্সআপ হয়েছে মডার্ন বডিবিল্ডিং ক্লাব, দিনাজপুর এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে বৈদ্যনাথ দত্ত জিমনেসিয়াম, কুষ্টিয়া। অন্যদিকে নারী বিভাগে যৌথভাবে দলগত চ্যাম্পিয়ন হয়েছে মডার্ন বডিবিল্ডিং ক্লাব, দিনাজপুর ও আবদুর রাজ্জাক শরীরচর্চা ভারোত্তোলন ক্লাব, নড়াইল। প্রথম রানার্সআপ হয়েছে এরশাদ নগর ভারোত্তোলন ক্লাব, গাজীপুর এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে বৈদ্যনাথ দত্ত জিমনেসিয়াম, কুষ্টিয়া।
