মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার কথা ছিল। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও এ তথ্য জানিয়েছেন। সূত্র জানান, ঢাকা সফর শেষে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের সফরই স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ই ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। সফরে দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা ছিল।

গত ২২শে নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনেও সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে ২০২৪ সালের ৪ঠা অক্টোবর ঢাকা সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ওই সফরে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।