কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা

ফন্ট সাইজ:

কুয়েতে ড্রোন হামলায় দুইজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। নিহত ওই দুজন ইতালীয় নাগরিক ছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে একে ‘যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা’ বলে অভিহিত করেছেন। এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ড্রোন হামলা হয়। এতে দুই ইতালীয় নাগরিক নিহত এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হন।
আব্বাস আরাঘচি বলেন, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমি শোক ও সমবেদনা প্রকাশ করেছি। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে’ কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।
এর আগে হামলার পরপরই কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। প্রথমে চারজন আহত হওয়ার তথ্য দিলেও পরে মন্ত্রণালয়টি জানায়, হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি আহত হয়েছেন।