পুঠিয়ায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

পুঠিয়ায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ফন্ট সাইজ:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশুসন্তানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চারঘাট উপজেলার শলুয়া এলাকার বাসিন্দা কাওসার (২৬) ও তার পাঁচ বছর বয়সী ছেলে রেদোয়ান। পবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, দুপুর ২টার দিকে রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল একটি বালুবাহী ডাম্প ট্রাক। বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেল চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান। তিনি আরও জানান, জব্দ করা ট্রাকটি থানায় নেয়ার জন্য রাস্তার পাশে রাখা ছিল। এ সময় ক্ষুব্ধ স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার্বিক ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন