বারহাট্টায় নিখোঁজের ৪ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে নিখোঁজের ৪ দিন পর শাহিন মিয়া (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ি থেকে কিছু দূরে একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর এলাকার মোছা ঝর্ণা আক্তারের ছেলে।
জানা গেছে, শাহিন গত ১৪ই মার্চ বিকাল তিনটার দিকে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজ নিয়ে তার সন্ধান পায়নি। এরপর শিশুটির মা বাদী হয়ে বারহাট্টা থানায় একটি জিডি করেন। নিখোঁজের ৪ দিন পর বুধবার সকালে বাড়ির বাড়ির পাশের এক কিলো দূরে একটি গর্তে এলাকাবাসী শিশুটির অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে। বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, পুলিশ লাশটি উদ্ধার করে। শিশুটির পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন