পটুয়াখালীতে জামায়াতের মিছিল সমাবেশ

পটুয়াখালীতে জামায়াতের মিছিল সমাবেশ

ফন্ট সাইজ:

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।

বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ঝাউতলায় জেলা জামায়াতে সভাপতি অ্যাডভোকেট মো. নাজমুল আহসানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবু সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি, জেলা নায়েবে আমীর মো.মোশারেফ হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবির’র সাবেক নেতা জামায়াতের ঘোষিত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিদ।

সমাবেশ শেষে সেখান থেকে শহরে এক মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বরে গিয়ে সমাপ্ত করে। সেখানে সমাপনি বক্তব্য করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি।
সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামীলীগের এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। তারা জামায়াতের আমীর ডাঃ মো. শফিকুল ইসলামের জাতীয় ঐক্যের প্রস্তাব বাস্তবায়নের আহবান জানান।