ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সিদ্ধান্ত হয়েছে, সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখা হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব পেশ করবে সরকার। বিধানসভায় প্রস্তাবটি পাস হলে চূড়ান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ২০১৮ সালে বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব পাস করেছিল।
সেই প্রস্তাবের পর থেকেই রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনায় ছিল।
