শতাধিক ব্যক্তিকে গুম খুনের মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্কে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হন তিনি।
শতাধিক গুমের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকেও এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মামলার বিচারিক কার্যক্রম অনুযায়ী, গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
