শেখ হাসিনার দেশে আসার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: ভিডিও থেকে নেওয়া

শেখ হাসিনার দেশে আসার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসতে চাওয়ার আকাঙ্ক্ষা ও বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দেশের সার্বিক বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।’

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার দেশে আসতে চাওয়ার আকাঙ্ক্ষা ও বাস্তবতা এক নয়। কোনো সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামির বন্দী প্রত্যর্পণ চুক্তির আত্ততায় ছাড়া দেশে আসার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারেন।’