শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

ফন্ট সাইজ:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর আবদারকে ‘নজিরবিহীন ঘটনা’ ও ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এছাড়া, জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত চলমান থাকার বিষয়েও কথা বলেছেন তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্তী শেখ হাসিনার পক্ষ থেকে এয়ারক্রাফট চাওয়ার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে আনতে এয়ারক্রাফট পাঠানোর আবদার একটি নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু নয়।’

এ সময় জিয়াউল আহসানের বিচার প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেই সঙ্গে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত চায়।’

পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত চলমান রয়েছে।

তিনি বলেন, ‘পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সদস্যদের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণিত করলে বিচারের মাধ্যমে ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে সরকার ও ট্রাইব্যুনাল।’