গাজীপুরে কাজে যোগ দিয়ে পরে বের হয়ে বিক্ষোভ পোশাকশ্রমিকদের
পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: মানবজমিন

গাজীপুরে কাজে যোগ দিয়ে পরে বের হয়ে বিক্ষোভ পোশাকশ্রমিকদের

ফন্ট সাইজ:

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিয়ে পরে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে নাওজোড় ও ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নাওজোড় ও ইটাহাটা এলাকার পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করেন। নগরীর মাস্টারবাড়ি এলাকায়ও একই দাবিতে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক মিনিটের মধ্যে তাদের ছাত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে গতকাল একজন শ্রমিক আহত হওয়ার খবরে জরুন এলাকায় এদিন সকালে প্রথমে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।