সিলেটে কাউন্সিলর প্রার্থী বেলালের ইফতার ও দোয়া মাহফিল

ফন্ট সাইজ:

সিলেট মহানগরীর ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর পূর্ব মীরাবাজারস্থ গ্র্যান্ড মাফি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করতে পারেন, সেই লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আজ জাতি প্রতিটি মুহূর্তে তার অভাব অনুভব করছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি রিয়াজ আহমদ ও জুবের আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি জিয়াদ আহমদ, আনু আহমদ, তপু আহমদ, রেজওয়ান উদ্দিন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুক গাজী, মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, সদস্য রুবেল আহমদ, এনাম আহমদ, শাহজাহান আহমদ, হেলাল আহমদ, হাজী লোকমান আহমদ, আহাদুল ইসলাম শিপলু, আব্দুল আউয়াল, ইউনুস আহমদ, জুনেল আহমদ, সারওয়ার আহমদ, দেলওয়ার হোসেন, শিমুল আহমদ, শাহ আলম প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন