ভারতে জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির পানিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার অনুমতি দিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)।
রোববার সংস্থাটি ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দেয়। পরীক্ষাগারে প্রতিষ্ঠানটির পানির একটি নমুনায় বিপজ্জনক উপাদান শনাক্ত হওয়ার পর বোতলজাত পানীয় জলসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে বিসলেরি এক বিবৃতিতে তাদের বোতলজাত পানিকে পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, পরবর্তী সময়ে স্বতন্ত্র পরীক্ষায় পানিতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গেছে।
বিসলেরিকে ঘিরে এই বিতর্কের পর ভারতের বোতলজাত পানির পুরো বাজার এখন খাদ্য নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে এসেছে। বিভিন্ন ব্র্যান্ডের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। ফলে তদন্ত আর শুধু বিসলেরির মধ্যে সীমাবদ্ধ নেই।
এ ছাড়া প্রতিষ্ঠিত বোতলজাত পানির ব্র্যান্ডগুলোর নাম বা লেবেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নাম ও লেবেল ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও নজর রাখছে নিয়ন্ত্রক সংস্থা।
বিভ্রান্তিকর কিংবা অন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ডের সঙ্গে মিল রয়েছেÑএমন নাম ও লেবেল ব্যবহার করলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিসলেরির বোতলজাত পানিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
১ ঘন্টা আগে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬, ৮ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
