কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর পান্থপথ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার দুপুরে অনুষ্ঠিত এ মিছিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটির নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ১ নম্বর সদস্য ফয়সাল আহমেদ।
পান্থপথ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ফার্মগেট পর্যন্ত যায়। এ সময় অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান। মিছিল শেষে ফয়সাল আহমেদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী দিনে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথেই তার কঠোর জবাব দেবে।
পান্থপথে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল, নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার
অনলাইন
১২ মিনিট আগে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬, ৯ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
