ফরিদপুরের সালথায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জুয়েল দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গ্রেপ্তার জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল পশ্চিম পাড়া গ্রামের আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সালথা থানার ওসি মো. বাবুলুর রহমান খান বলেন, সকালে গোপন সংবাদে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
