ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে এক নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। পুলিশ জানায়, ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডে ইভা ফিলিং স্টেশনের পেছনের একটি ফাঁকা স্থান থেকে ৭৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৫নং রামপুর ইউনিয়নের বীররামপুর চরপাড়া এলাকায় জেওসি গার্মেন্টসের পশ্চিম পাশে এনামুলের রিকশা গ্যারেজ থেকে ২৫ পিস ইনজেকশন ও ২০ গ্রাম গাঁজাসহ আরও ১ জনকে আটক করা হয়। অন্যদিকে কাঁঠাল ইউনিয়নের ডুগুলিয়া এলাকায় হেনা খাতুন (৫০)-এর বাড়ির সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ নারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ত্রিশালে নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
