নাটোরের কান্দিভিটুয়ার কদমতলী মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা আবুল কালাম আজাদ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে কাউসার মাহমুদ (২৫) গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় কদমতলী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে কাউছারের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরই জেরে সোমবার গভীর রাতে প্রতিপক্ষ আালামিন, হামজা, রহিমও তার ছেলেরাসহ ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ ও তার ছেলের ওপর হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে বাবা ও ছেলে গুরুতর জখম হন। পরে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেয়ার পথে বাবার মৃত্যু হয়। এ সময় ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রামেকে ভর্তি করা হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় বাবা নিহত গুরুতর আহত ছেলে
নাটোর প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
